ইউনুস সরকার কি শেখ হাসিনাকে ফেরাতে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে
আজম খান: ইউনুস সরকার কি শেখ হাসিনাকে ফেরাতে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে?
উত্তর হচ্ছে সোজাসুজি না
এর পেছনে দুইটি প্রধান কারণ আছে
কারণ দুটি এককভাবেই যথেষ্ট ইউনুস সরকারের যেকোন উদ্যোগ খারিজ করে দিতে
প্রথম কারণ
বাংলাদেশ এবং ভারত উভয় দেশ যদি কোন বিবাদ বা বিরোধ আন্তর্জাতিক আদালত অর্থাৎ International Court of Justice এ নিষ্পত্তি করতে সম্মত না হয় তাহলে আদালত এককভাবে শুনানী বা বিচারকাজ শুরু করতে পারে না
বাংলাদেশ একতরফাভাবে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিতে পারবে না
যদি বাংলাদেশ এই চেষ্টা করে তবে ভারত না বললেই অভিযোগ অটোমেটিকভাবে খারিজ হয়ে যাবে
দ্বিতীয় কারণ
বাংলাদেশ এবং ভারত উভয়ই আন্তর্জাতিক আদালতের সদস্য
কিন্তু ভারত আদালতের Dispute Mechanism স্বীকার করেছে কিছু শর্ত সাপেক্ষে
তার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো
কমনওয়েলথভুক্ত কোন দেশের সাথে ভারতের কোন বিবাদ হলে আন্তর্জাতিক আদালত তা বিচার করতে পারবে না
কারণ ভারত এই ক্ষেত্রে আদালতের এখতিয়ার স্বীকার করে না
বাংলাদেশ যেহেতু কমনওয়েলথভুক্ত দেশ
তাই ইউনুস সরকারের করা যেকোন অভিযোগ আদালত গ্রহণ করবে না
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল কি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে?
উত্তর হচ্ছে সম্ভাবনা প্রায় শুন্য
এর মূল কারণ ইন্টারপোল সনদের আর্টিকেল তিন
যেখানে বলা আছে,
Interpol is strictly forbidden from participating in matters that are political military religious or racial in nature
অর্থাৎ ইন্টারপোল রাজনৈতিক মামলায় অথবা রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে রেড নোটিশ জারি করে না
কোন রাষ্ট্র রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে রেড নোটিশ চাইলেই ইন্টারপোল কয়েকটি বিষয় যাচাই করে
এক ব্যক্তি কি রাজনৈতিক পরিচয়ের অধিকারী
অভিযোগ কি রাজনৈতিক ঘটনা বা কর্মকাণ্ডের সাথে যুক্ত
আদালতের রায় কি প্রশ্নবিদ্ধ বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত
মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা আছে কি না যেমন নির্যাতন মৃত্যুদণ্ড ইত্যাদি
শেখ হাসিনার ক্ষেত্রে এই চারটি বিষয়ই প্রযোজ্য
সুতরাং প্রায় নিশ্চিতভাবেই বলা যায় ইন্টারপোল এই ধরনের আবেদনে সাড়া দেবে না।
শেষ কথা
ইউনুস সরকার তথা জামাত বিএনপি যেটা করছে তা কেবল ফাঁকা আওয়াজ
তারা তাদের শিক্ষিত এবং অশিক্ষিত কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে।
লেখক: অনলাইন একটিভিস্ট ।
আইটি ল্যাব সলিউশন্স লি.