আইরিশদের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১৫:৩৫ (শুক্রবার)
আইরিশদের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ও ৪৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্টে এটি দলের তৃতীয় সর্বোচ্চ ইনিংস ব্যবধানের জয়।

দুই বছর আগে মিরপুরে প্রথমবার আইরিশদের মুখোমুখি হয়ে ৭ উইকেটে জিতেছিল টাইগাররা। এবার তৃতীয় দিনেই ৩০১ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দিনের শেষে আয়ারল্যান্ড ৮৫ রানে ৫ উইকেট হারালে দ্রুত শেষের আভাস মিললেও চতুর্থ দিনে কিছুটা প্রতিরোধ গড়ে তারা। তবুও ২৫৪ রানে অলআউট হতে বাধ্য হয় দলটি।

বাংলাদেশের ৫৮৭ রানের বিশাল সংগ্রহে মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ারসেরা ১৭১, অধিনায়ক শান্তর ১০০ এবং সাদমান, মুমিনুল ও লিটনের হাফসেঞ্চুরি বড় ভূমিকা রাখে।

দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের হয়ে ম্যাকব্রাইন করেন ৫২, নেইল ৩৬ ও ম্যাককার্থি ২৫ রান। আগেরদিন স্টার্লিং করেছিলেন ৪৩।

অভিষেক টেস্টে মুরাদ মোট ৬ উইকেট নেন। তাইজুল নেন ২ উইকেট এবং নাহিদ রানা ১টি।

ম্যাচসেরা হয়েছেন ১৭১ রানের ইনিংস খেলা মাহমুদুল হাসান জয়।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.