প্রথম আলোতে শুভেচ্ছা জানাই

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৩ ০৪:১৮ (সোমবার)
প্রথম আলোতে শুভেচ্ছা জানাই

palonyপ্রথম আলো উত্তর আমেরিকা-নিউইয়র্কে প্রকাশিত একটি বাংলাদেশি সাপ্তাহিক সংবাদপত্র। প্রথম আলো উত্তর আমেরিকা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে তার পাঠকদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংবাদ ও তথ্যের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করে যাচ্ছে। আমার কাছে প্রথম আলো শুধু একটি পত্রিকাই নয়, এটি এমন একটি মাধ্যম যেখানে নিজের না বলা কথাগুলো প্রকাশ করা যায়।

যখন ২৬ বছর আগে নিউইর্য়কে এসেছিলাম, তখন প্রথম আলো পত্রিকাটি ছিলো না কিন্তু প্রথম আলোর সাথে পরিচিত ছিলাম। তখন একদিন দেশে ফোন করলাম এবং জানলাম প্রথম আলো মেরিল এওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেছে। সেসময় ইউটিউব ছিলো না, আমরা ভিসি আরের ক্যাসেট ভাড়া করে এনে প্রথম আলো মেরিল এওয়ার্ড অনুষ্ঠান দেখেছিলাম। এভাবেই প্রথম আলো আমার প্রিয় হয়ে উঠে। তারপর প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ শুরু হলে নিয়মিত পড়তে শুরু করি। তাজা সব সাপ্তাহিক সংবাদগুলো সময়কে ধারণ করে মুদ্রণের আগেই অনলাইনে চলে আসে। তাই সময়মত জানতে পারি কমিউনিটি সহ আমেরিকার সকল খবর। প্রথম আলোর লেখক বন্ধু ফরিদা

ইয়াসমীনের মাধ্যমে জ্যাকসন হাইটস এর প্রথম আলো অফিসে যাতায়াত ঘটে। সেই থেকেই হয়ে যাই প্রথম আলো পরিবারের একজন সদস্য।

প্রথম আলোর সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। এই পত্রিকাটির সম্পাদক ইব্রাহীম চৌধুরী ভাই অত্যন্ত ভদ্র এবং মার্জিত স্বভাবের। উনি আমাকে আপা বলে সম্বোধন করেন, শুনতে বেশ ভালো লাগে। প্রথম আলো উত্তরের সাহিত্য পাতার দায়িত্বে আছে এইচ বি রিতা। ওর লেখাগুলো পড়ি, ভালো লাগে। রিতা প্রতি বৃহস্পতিবার রাত নয়টায় ফেইসবুক প্রথম আলো পেইজে "টক অব দ্যা উইক” লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করে। আমার অনুষ্ঠানটি খুবই পছন্দের, তাই কোন পর্ব দেখতে বাদ দিই না। এই টক শোতে দেখতে পাই কিছু বিশেষ মানুষদের, সেই সাথে জানতে পারি অজানা সব তথ্য ও আলোচনা।

প্রথম আলো পত্রিকাটি যুগ যুগ ধরে বাংলা ভাষীদের মধ্যে বেঁচে থাকুক, আরো সমৃদ্ধ হোক-এই কামনাই করি। 

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.