স্মার্ট ব্যাংকিং সেবা নিয়ে ইউরোপে আবারও নেক মানি ট্রান্সফার
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি রেস্তোরাঁর হলরুমে ১২মার্চ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এনআরবি ব্যাংক ও বহিঃবিশ্বে বাংলাদেশীদের ধারা পরিচালিত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নেক মানি ট্রান্সফার লিমিটেড এর যৌথ উদ্দ্যোগে ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের সুবিধা’ শীর্ষক প্রবাসী ব্যাবসায়ী ও গ্রাহকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসীদের অবদান প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
নেক (এনইসি) মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী (সিআইপি)র সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন এনসিসি ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আবুল বাশার, বক্তব্য দেন এনসিসি ব্যাংক লিমিটেড এর ডিরেক্টর এস এম আবু মহসিন, মোঃ মইনুদ্দীন, ম্যানেজিং ডিরেক্টর মোঃ মামদুদুর রশিদ, ইভিপি এন্ড হেড অফ রেমিট্যান্স এনআরবি ডিভিশন মোঃ মাহফুজুর রহমান,বাংলাদেশ দূতাবাস স্পেনের কাউন্সিলর (লেবার উইং) মোহতাসিমুল ইসলাম, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী সিআইপি নিজে একজন প্রবাসী উল্লেখ করে বলেন, নেক মনি ট্র্যান্সফার স্মার্ট ব্যাংকিং এবং আরো উন্নত সুবিধা নিয়ে ইউরোপে আমাদের নতুন এই যাত্রা হচ্ছে। আমার বিশ্বাস, ইউরোপ জুড়ে রেমিট্যান্স খাতে যে বিপর্যয় তৈরী হয়েছে সেটা কাটিয়ে উঠতে প্রাণান্ত চেষ্টা করে আপনারা সবাই হবেন আগামীর স্মার্ট বাংলাদেশের গর্বিত নাগরিক প্রতিষ্ঠিত হবে।
নেক মানি ট্রান্সফার লিমিটেড স্পেনের কান্ট্রি ডিরেক্টর রবিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সেমিনারে বাংলাদেশ বক্তব্য রাখেন এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, এসোসিয়েসন ভালিয়ান্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন,ব্যাবসায়ী মিল্টন ভূইয়া কচি, আব্দুল কাইয়ূম মাসুক, ব্যাবসায়ী একরামুজ্জামান কিরন,কাদের ঢালী, রাসেল দেওয়ান, বদরুল কামালী। সেমিনারে বাংলাদেশ ন্যাশনাল এক্সচেঞ্জ (নেক)কোম্পানির এজেন্সিবৃন্দ, কমিউনিটির রাজনৈতিক,সামাজিক এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের দ্রুত এবং বিস্বস্থ মাধ্যম নেক মনি ট্রান্সফার তাদের কার্যক্রম চমৎকার ভাবে ফিরে আসাকে দেশ এবং প্রবাসীদের জন্য ইতিবাচক উল্লেখ করে বলেন, গত সাত-আট বছরে থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রবাসী আয় প্রবৃদ্ধির দিকে যদি তাকাই, সে ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এগিয়ে। এটা আমাদের বড় একটি শক্তির জায়গা। এ ছাড়া ডিজিটাল মাধ্যমে প্রবাসী আয় আসার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। তবে আমাদের যা দরকার, সে তুলনায় আমরা এখনো কম পাচ্ছি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বছরই বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনে বিশ্বসেরা হওয়া সম্ভব।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব, প্রবাসীদের অর্থের সঠিক ও নিরাপদ বিনিয়োগ এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ কেন গুরুত্বপূর্ণ, তার বিভিন্ন দিক তুলে ধরেন প্রবাসীদের এনআইডি ব্যাতিত শুধু পাসপোর্ট দিয়ে একাউন্ট ওপেনসহ বেশ পরিকল্পনা তুলে ধরেন। ছাড়াও বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আদান-প্রদান উৎসাহিত করতে নেক মনি ট্র্যান্সফার ও এনসিসি ব্যাংক তাদের রেমিট্যান্স সেবা গ্রহণকারী সব গ্রাহককদের জন্য বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার দেন।
নেক মানি ট্রান্সফার লিমিটেড বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৯০টি দেশে প্রবাসীদের অর্থ বৈধভাবে প্রেরণ করে ২০২০ পর্যন্ত টানা সপ্তম সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহকারী হিসেবে বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.