কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিশেষ ভাষণ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৪৫ (সোমবার)
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিশেষ ভাষণ

কানাডার-প্রধানমন্ত্রী-জাস্টিন-ট্রুডোর১২ ফেব্রুয়ারি ছিল রেড হ্যান্ড ডে বা 'ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট দি ইউস অব চাইল্ড সোল্ডারর্স'। বিশ্বে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ অথবা সশস্ত্র কোন সংগ্রামে নিয়োজিত শিশুদের  সৈনিকরূপে জোরপূর্বক ব্যবহারের নির্মম চর্চা বন্ধে এই বিশেষ দিবস ২০০২ সাল থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পালিত হচ্ছে। এই দিবস অনুসারে কানাডা বছরব্যাপী শিশুদের জোরপূর্বক সশস্ত্র সংগ্রাম নির্যাতনকর্মে নিয়োগ ও নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে।

কানাডা এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন প্রদেশে কর্মসূচী গ্রহণ করেছে। কানাডায় প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর এইবিশেষ বক্তব্য ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট দি ইউস  অব চাইল্ড সোল্ডারের অথবা রেড হ্যান্ড ডে উপলক্ষে বিশেষ বক্তব্যে বলেন, 'শিশুদের কোনো অবস্থাতেই  অস্ত্র বা হাতিয়ার হিসেবে যুদ্ধে বা কোনো সশস্ত্র সংঘাতে ব্যবহার বা জোরপূর্বক নিয়োগদান উচিত নয়। আমাদের সবার দায়িত্ব হলো শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত একটি সমাজ গঠন।

কানাডা ও কানাডার সরকার এই বিশেষ দিবসে কোনো যুদ্ধে বা সশস্ত্র সংঘর্ষে শিশুদের ব্যবহার করার বিরুদ্ধে কঠোরভাবে প্রতিহত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সারা পৃথিবীতে বর্তমানে দুঃখজনকভাবে ৪৫০ মিলিয়ন শিশু যুদ্ধে বা সশস্ত্রভাবে  সাংঘর্ষিক কোনো অঞ্চলে অবস্থান করছে। এরকম সশস্ত্র বা সংঘাতময় অঞ্চলে অবস্থানগত কারণে শিশুদের অনেক সময় নির্মম সহিংসতা অভিজ্ঞতা ধারণ অথবা বাধ্যতামূলকভাবে অংশ নিতে হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.