আমেরিকা প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৩ ০৭:৫৮ (সোমবার)
আমেরিকা প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট

এমসি একাডেমি মাঠে আমেরিকা প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট। ছবি: সংগৃহীতসিলেটের গোলাপগঞ্জে প্রথম ফাহাদ আহমদের (আমেরিকা প্রবাসী ) উদ্যোগে দিনব্যাপী সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি সোমবার এমসি একাডেমি মাঠে এ টুর্নামেন্টের আয়োজন হয়। আয়োজিত অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও নাবিল আহমদ তুহিন এবং রাহাত আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শ্রাবণ, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) হেলালুজ্জামান হেলাল, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এম ফজলুল আলম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ আহমদ, ২ নং ওয়ার্ড কাউন্সিল নুরুল আম্বিয়া চৌধুরী জামিল। এছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের পরিচালনা কমিটির মান্না, টিপু, এনায়েত, রাশেদ, এহসান, মাহিন।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.