ব্রঙ্কসে আর্জেন্টিনার শিরোপা বিজয়ে আনন্দ উল্লাস

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২২ ১১:৩৬ (বৃহস্পতিবার)
ব্রঙ্কসে আর্জেন্টিনার শিরোপা বিজয়ে আনন্দ উল্লাস

image0ফুটবল আসরের সবচেয়ে বড় আয়োজন কাতার বিশ্বকাপ ২০২২। এই আসরের বিশ্ব চ্যাম্পিয়ন হলো মেসির দল আর্জেন্টিনা ফুটবল টিম।ফ্রান্সকে পরাজিত করে মেসির দল চ্যাম্পিয়ন হওয়াতে নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বইছে আনন্দ উল্লাস।

কাতার বিশ্বকাপের ফাইনেল খেলা দেখার জন্য গোল্ডেন প্যালেসের কর্নধার মোঃ বিলাল ইসলামের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়।ফুটবল প্রেমি অগণিত প্রবাসী বাংলাদেশীরা খেলা দেখতে জড়ো হন।হৈহুল্লড়ের মধ্যদিয়ে শেষ মুহূর্তে পর্যন্ত খেলা উপভোগ করেন।

আর্জেন্টিনা সমর্থক নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান জানান আর্জেন্টিনার এই জয়ে তিনি খুবই খুশী এবং বিজয়ী দলের সকল খেলোড়ারকে অভিনন্দন জানান।ফুটবল ইতিহাসে মেসি তার ক্রীড়া নৈপুণ্যের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.