নো মোবাইল, নো টিভি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২২ ০১:০৯ (মঙ্গলবার)
নো মোবাইল, নো টিভি

 ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভাদগাঁও গ্রাম। প্রায় ৩ হাজার বাসিন্দা। এ গ্রামে সব আছে। কিন্তু থাকলেই ব্যবহার করা যাবে এমন না। কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয় মোবাইল ফোন ও টিভি।

সন্ধ্যা ৭টা বাজতেই মন্দিরে সাইরেন বেজে ওঠে। সঙ্গে সঙ্গে গ্রামজুড়ে বন্ধ রাখতে হয় ইন্টারনেট ও টেলিভিশন। কেউ তা মানছে কিনা তা দেখার জন্য আছে টহল দল, যারা ঘুরে বেড়ায় পুরো এলাকা। গ্রামের প্রধান বিজয় মোহিত বলেন, এসব আসক্তি থেকে মুক্ত হয়ে গ্রামের বাসিন্দাদের সামাজিক জীবনযাপনে অভ্যস্ত করতে এ উদ্যোগ।

অধ্যাপক ড. মনোজ কুমার শর্মার মতে, করোনাকালে অনলাইন-নির্ভরতা অনেকাংশে বেড়েছে। মানসিক চাপও বেড়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের। তাই এ উদ্যোগ এই গ্রামের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.