বাংলাদেশি তরুণদের ক্লাব আমেরিকান সকার লিগে

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২২ ০৩:১২ (সোমবার)
বাংলাদেশি তরুণদের ক্লাব আমেরিকান সকার লিগে

সকারনিউইয়র্কের একদল অভিবাসী বাংলাদেশি তরুণ ফুটবল খেলোয়াড়ের ক্লাব এওয়াইএসএবি এফসির যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার সকার লিগ ইউপিএসএলে অভিষেক হচ্ছে আসছে ৪ সেপ্টেম্বর। নিউজার্সির রাহওয়ে রিভারপার্ক স্টেডিয়ামে ইউসিএফএসসি ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে তারা। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। 

যুক্তরাষ্ট্রে অভিবাসী বাংলাদেশি ফুটবলারদের কোনো ক্লাবের এই প্রথম এ ধরনের স্বীকৃতি মিললো। এওয়াইএসএবি এফসি প্রিমিয়ার সকার লিগ ইউপিএসএলে তালিকাভুক্ত হয় কয়েক মাস আগে। বেশ কিছু যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ক্লাবটিকে এ মর্যাদা দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.